• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলের হার্মাস সেনাঘাঁটিতে-৯০০ ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকা ও লেবাননের বিরুদ্ধে ইসরাইলের নৃশংস হামলার প্রতিশোধ নিতে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বিভিন্ন ইসরাইলি লক্ষ্যবস্তুতে আবারো অভিযান চালিয়েছে।হিজবুল্লাহ রোববার রাতে এক বিবৃতিতে বলেছে, তারা লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরাইলি হার্মাস-৯০০ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সেইসঙ্গে তাদের হামলার ফলে আরেকটি ড্রোন ইসরাইলে পালিয়ে গেছে।

বিবৃতিতে বলা হয়, রোববার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে একটি হার্মাস-৯০০ ড্রোন বিধ্বস্ত হয়েছে। অপর আরেকটি ড্রোন লেবাননের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয়েছে। খবর মেহের নিউজের। এদিকে রোববার হিজবুল্লাহ ইসরাইলের বন্দরনগরী হাইফা লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করে।

রোববার বিকাল ৪টার দিকে হাইফার ‘তিরা কারমেল’ সেনাঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক অত্যাধুনিক রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। সেইসঙ্গে ইসরাইলের স্যামসন সামরিক ঘাঁটির কমান্ড ও সরবরাহ কেন্দ্র, বেরিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মারকাবা শহর, কালা মালভূমি এবং হুনিন ব্যারাকে বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটলেও সঠিক পরিসংখ্যান প্রকাশ করেনি ইসরাইল।

এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল রোববার বৈরুত, দক্ষিণ লেবানন ও পূর্ব বেকা উপত্যকায় বোমাবর্ষণ করেছে।২০২৩ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পাশাপাশি লেবাননেও আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরাইল। দখলদার বাহিনীর আগ্রাসনের জবাবে হিজবুল্লাহও গত এক বছর ধরে ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।  হিজবুল্লাহর হামলার জের ধরে উত্তর ইসরাইলের বিভিন্ন শহর থেকে প্রায় এক লাখ বসতি স্থাপনকারী দক্ষিণ দিকে পালিয়ে গেছে।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo