• সমগ্র বাংলা

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে উড়ে গেল ভবনের দেয়াল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভবনের গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় কবিতা বেগম (৪৫) নামের এক নারী দগ্ধ হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহত কবিতা বেগম কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জিল্লুর রহমানের স্ত্রী। তিনি আদমজী ইপিজেডের অনন্ত হুয়াক্সিয়ান নামের এক পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউডে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, আহত কবিতা বেগম তার ছেলেকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তারা দুজনই পোশাক কারখানায় কাজ করতেন। সকালে বিকট শব্দে দ্বিতীয় তলার তিনটি কক্ষের বারান্দার দেওয়াল ভেঙে নিচে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল সৃষ্টিসহ কক্ষের ভেতরের দেওয়াল ধসে পড়ে।

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিলন জানান, গ্যাসের চুলা থেকে জমা হওয়া গ্যাস থেকে বিস্ফোরণটি হয়েছে। সম্ভবত রাতে চুলার সুইচ বন্ধ করা হয়নি। ধারণা করা হচ্ছে আজ সকালে গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে এই বিস্ফোরণ ঘটে।

 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo