• সমগ্র বাংলা

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বহাল রাখার দাবিতে পাবনায় মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

কর্মসূচিতে জেলার নয়টি উপজেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী, ফারুক আহমেদ, মনোয়ার হোসেন খান, মোহাম্মদ সাইফুজ্জামান, আব্দুল খালেক মালিথা, ওমর ফারুক, শওকত আলী, শহিদুল হক প্রমুখ।

বক্তারা বলেন, তৃণমুলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যহত হয়ে পড়বে। ঢালাওভাবে সকলকে বরখাস্ত করা ঠিক হবে না।

মাবনন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন দেন। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার শাখার সহকারি পরিচালক ওয়ালিউর রহমান রুবেল স্মারকলিপি গ্রহণ করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo