• সমগ্র বাংলা

উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী আশার পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক নুরুল ইসলাম ভুলু (৩৫) ওই এলাকার ফজল আহমদের ছেলে।শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার থাইংখালী আশার পাড়া নামক এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। তিনি জানান, নিহত নুরুল ইসলাম নিজ বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করার সময় ভুলবশত বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা মারা যান।উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহতের খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। 

তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কোর্টের অনুমতির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করতে বলা হয়েছে। কোর্টের অনুমতি পেলে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হবে।নিহত নুরুল ইসলাম উখিয়া উপজেলার থাইংখালী বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও আশার পাড়া এলাকার ফজল আহমদের ছেলে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo