• সমগ্র বাংলা

গাজীপুরে ৫ জাতে ধান নিয়ে বিনার দুই মাঠ দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে ৫ জাতের ধান নিয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউটের (বিনা) দুটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে জেলার শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় কৃষক মো. এনামুল হকের মাঠে এবং বিকেলে গাজীপুর সদর উপজেলার সিংড়াতলী এলাকায় কৃষক মো. মুশফিকুল ইসলামের মাঠে পৃথক দুটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউটের (বিনা) গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে মাঠ দিবস দুটিতে বিনা ধান-১৭, বিনা ধান-২০, বিনা ধান-২২, বিনা ধান-২৬ এবং ব্রি-ধান ১০৩ এর সমন্বয়ে স্থাপিত প্রায়োগিক মাঠ পরীক্ষণ করা হয়। এতে স্থানীয় কৃষকরা বিনা উদ্ভাবিত আমন ধান জাতের চাষাবাদে আগ্রহ প্রকাশ করেন ।

বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে মাঠ দিবসগুলোতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক এবং সংশিষ্ট ধান জাতের উদ্ভাবক ড. মো. আবুল কালাম আজাদ।বিনা আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষণ কর্মকর্তা জনাব মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রীপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা বেগম, গাজীপুর সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।  

অনুষ্ঠানে বক্তারা আমন ধানের বিভিন্ন জাতের পারফরমেন্স সমন্ধে সরেজমিনে অবলোকন করেন। এছাড়াও প্রায়োগিক মাঠ পরীক্ষণের অধিক সম্প্রসারণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন এবং ক্রপ কাটিং ও ফলন সম্বন্ধে আগত কৃষক-কৃষাণীকে অবহিত করেন।এ সময় মাঠ দিবস অনুষ্ঠানে আঞ্চলিক গবেষণা কেন্দ্রের পরীক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীরাসহ শতাধীক জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo