ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহরুল ইসলাম সুজনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি ও জমি দখলের মামলায় জামিন নামঞ্জুর ও জেলগেটে ২ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করে আদালত। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক রহিমা খাতুন এ রায় প্রদান করেন।
জানা যায়, ১০ কোটি টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, তার পিতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ৩ সেপ্টম্বর ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বালিয়াডাঙ্গীতে এ মামলাটি দায়ের করেন বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুল ইসলাম (বাবুল)। উক্ত মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে আদালতে তোলা হয় মাজহারুল ইসলাম সুজনকে।
নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

মন্তব্য (০)