• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনের জন্য ৪২৫ মিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা ঘোষণা বাইডেনের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে কিয়েভের জন্য আরও ৪২৫ মিলিয়ন মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার প্যাকেজ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্ট্রাইকার সাঁজোয়া যানসহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে এ প্যাকেজে। ইউক্রেন যুদ্ধে মস্কোকে পরাজিত করতেই ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন।

বুধবার (১৬ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তার নতুন এই প্যাকেজ ঘোষণা করেন। খবর তাস নিউজের।

পেন্টাগন জানিয়েছে, নতুন প্যাকেজে স্ট্রাইকার সাঁজোয়া যান, ব্যাডলি ফাইটিং বাহন অন্তর্ভুক্ত থাকবে। এর আগের প্যাকেজে ব্যাডলি অন্তর্ভুক্ত ছিল। 

এছাড়াও অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ক্ষমতা, আকাশ থেকে স্থল যুদ্ধাস্ত্র, সাঁজোয়া যান এবং তার জরুরি সামরিক প্রয়োজন মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী মাসে ইউক্রেনকে আরও সরঞ্জাম সরবরাহ করবে, যার মধ্যে রয়েছে শত শত বিমান প্রতিরক্ষা যন্ত্র, কয়েক ডজন কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, অতিরিক্ত আর্টিলারি সিস্টেম, শত শত সাঁজোয়া কর্মী বাহক এবং পদাতিক যুদ্ধের যান।

ইউক্রেনে আন্তর্জাতিক সহায়তা সমন্বয়ের জন্য বাইডেন আগামী মাসে ইউক্রেন প্রতিরক্ষা যোগাযোগ গ্রুপের একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্...

নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...

image

‎স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ কর...

image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

  • company_logo