ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় নড়াইলের আয়োজনে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার।
অনুষ্ঠানে ৮টি ট্রাই সাইকেল, ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়। পরে ওই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, জেলা প্রতিবন্ধী বিষযক কর্মকর্তা মোঃ ওবায়দুল্ল্যাহ, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,দৃষ্টিহীন প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

মন্তব্য (০)