• সমগ্র বাংলা

চট্টগ্রাম বন্দরে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিশেষ অভিযানে আর্থিক জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: আজ ১৬ অক্টোবর  বুধবার সকাল ১১.৩০টা হতে দুপুর ২.০০টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাদিয়া আফরিন-এর নেতৃত্বে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্টে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে অবস্থিত এভারেস্ট এন্টারপ্রাইজ-এর ১২টি  বিভিন্ন ধরনের মোটরযান-কে (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট-এর মেয়াদ উত্তীর্ণ থাকায়) ১,২০,০০০ হাজার টাকা জরিমানা করা হয় (ফিটনেস না থাকায় - ৬০,০০০/-, ট্যাক্স টোকেন না থাকায় - ২৪,০০০/- এবং রুট পারমিট না থাকায় - ৩৬,০০০/-)।

এই অভিযানে বিআরটিএ, চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো -১ সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব ফাহাদ শিকদার, বিআরটিএ , চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা । সড়ক নিরাপত্তা সংক্রান্ত এই বিশেষ অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর ।

 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo