• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ইউপি সদস্য সহ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনার মামলায় ইউপি সদস্য সহ ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করেছে র‍্যাব- ১১'র সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিন হোসেন সাগর এবং কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহআলম।

সোমবার বিকেলে তাদেরকে ফতুল্লা থানা সীমান্তের ভূইগড় এলাকা থেকে গ্রেফতার করে গ্রেফতার করে র‍্যাব- ১১'র সদস্যরা। তাদের কে রাতে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আমিন হোসেন সাগর ফতুল্লা মডেল থানার মাহমুদপুরের আলাউদ্দিনের পুত্র ও শাহ আলম মাস্টার একই থানার ভূইগড়ের আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার(১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আমিন হোসেন সাগরের বিরুদ্ধে চারটি এবং শাহআলম মাস্টারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে ফতুল্লা থানায়।তাদের কে র‍্যাব- ১১'র সদস্যরা গ্রেফতারের পর থানায় সোপর্দ করে।তাদেরকে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo