• সমগ্র বাংলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শাজাহানপুর উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. তোহা (১৮)। সে বগুড়ার শাজাহানপুর উপজেলার শালিকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান।

স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, হেলমেটবিহীন অবস্থায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তোহা, এসময় অটোরিকশা ঘোরাচ্ছিলেন চালক। দুইজনের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক ও অটোরিকশা চালক উভয়ই।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে মোটরসাইকেল চালক তোহাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরো বলেন, নিহত তোহার লাশ শজিমেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনগত পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo