• সমগ্র বাংলা

নওগাঁয় সওজের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা/কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার দুপুরে সড়ক বিভাগে কর্মরত কর্মচারী সোহেল রানার মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমুলক তথ্যের প্রতিবাদে নওগাঁ সড়ক বিভাগ প্রাঙ্গনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নওগাঁ সড়ক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন সড়ক বিভাগ নওগাঁর অফিস চত্ত্বরে অবস্থিত পরিদর্শন বাংলো সম্পর্কে ইলেকট্রনিক/সাংবাদিকগণের নিকট মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমুলক তথ্য প্রদানের জন্য সড়ক উপ-বিভাগ পত্নীতলায় কর্মরত পাহাদার মো: সোহেল রানা বাবলুকে অনতিবিলম্বে চাকুরী হতে অব্যাহতিসহ তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একজন কর্মচারী তার ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে নিজের বিভাগকে নিয়ে বিতর্কিত ও সম্মানহানীকর তথ্য বাহিরে প্রকাশ করতে পারেন না। বাবুল সেই নাক্কারজনক কাজটিই করেছে। আমরা এমন জঘন্যতম কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি দ্রুত সড়ক বিভাগ কুচক্রী বাবলুকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান না করেন তাহলে নওগাঁ সড়ক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা কাজ বন্ধ রেখে রাজপথে নেমে কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন নওগাঁ সড়ক বিভাগের কর্মচারী শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম লেবু প্রমুখ। পরে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাশেদুল হক রাসেলের আশ্বাসে কর্মকর্তা/কর্মচারীরা তাদের কর্মসূচি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সমাপ্ত করেন।

এই বিষয়ে কর্মচারী সোহেল রানা বাবলুর বক্তব্য নিতে তার মুঠোফোনে ফোন দিলে রিসিভ না হওয়ায় বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।  

নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাশেদুল হক রাসেল বলেন বাবলুর মতো কর্মচারী প্রতিটি বিভাগের জন্য খুবই ভয়ঙ্কর। যে কর্মচারী তার নিজের স্বার্থের জন্য নিজের কর্মস্থলকে নিয়ে বাহিরে মিথ্যে, বানোয়াট ও সম্মানহানীকর তথ্য ছড়িয়ে দিয়ে সুনাম নষ্ট করে তার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। নওগাঁ সড়ক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা বাবলুর বিষয়টি আমাকে জানিয়েছে। আমি দ্রুত তদন্ত সাপেক্ষে বাবলুর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo