• সমগ্র বাংলা

না.গঞ্জে শীতলক্ষ্যায় চলছে প্রতিমা বিসর্জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবীর প্রতিমা নিয়ে দলে দলে আসছেন ভক্তরা, বিদায় দিচ্ছেন অশ্রুজলে।

রবিবার (১৩ অক্টোবর) বিকেল থেকেই নারায়ণগঞ্জ ঘাট (৫নং ঘাট), বন্দর ঘাট, ফতুল্লা ঘাটসহ জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। চারদিনের আনুষ্ঠানিকতা শেষে পঞ্চমদিনে মর্ত্যলোক থেকে বিদায় নিলেন দেবী দুর্গা। প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ৩নং মাছ ঘাটে অস্থায়ী প্রতিমা বিসর্জন মঞ্চ নির্মাণ করা হয়েছে। নদীতে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে বিসর্জন উপলক্ষ্যে সমগ্র জেলায় বিভিন্ন পয়েন্টে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে সার্বক্ষণিক নিরাপত্তায় থাকতে দিতে দেখা গেছে।

এর আগে তিথির কারণে শনিবার একই দিনে মহানবমী ও বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হয়। সকাল ৬টা ১২ মিনিটের মধ্যে প্রথমে মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা হয়। ওই পূজা শেষেই দশমীর লগ্ন হওয়ায় সকাল ৮টা ২৬ মিনিটের মধ্যে করা হয় বিজয়া দশমী বিহিত পূজা ও দেবীর দর্পণ বিসর্জন।

সকাল থেকেই বিসর্জনের প্রস্তুতির পাশাপাশি সিঁদুর খেলার আয়োজন শুরু হয়ে যায়। বেলা ১১টা থেকেই বিভিন্ন মন্দিরে বিবাহিত নারীরা অংশ নেন সিঁদুর খেলা ও মিষ্টি দানের আয়োজনে। তাঁদের স্বামী-সন্তানরা এবং অনেক ভক্ত শেষবারের মতো দেবীকে প্রণাম জানাতে মন্দিরে মন্দিরে সমবেত হন। শনিবার নবমীর দিন হওয়ায়, রোববার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিষাদ ও আনন্দ এক করে দেবী দুর্গাকে বিসর্জন দেন তারা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সাঙ্গ হলো দুর্গতিনাশিনীর বন্দনা।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo