• সমগ্র বাংলা

লালমনিরহাটে ভোক্তারা দ্বিগুণ দামে কিনছে ডিম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বাজারগুলোতে প্রতি হালি ডিম বিক্রয় হচ্ছে ৫০টাকা দরে। সে হিসেবে প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় সাড়ে ১২টাকা। জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় যে খামার রয়েছে সেসব খামারের উৎপাদিত ডিম দিয়ে জেলার চাহিদা পূরণ হয়। বাহির থেকে ডিম আমদানি করতে হয় না।

জেলা সদরের মহেন্দ্রনগর এলাকার খামারি রফিকুল ইসলাম জানান, তার খামারে ২হাজার মুরগি রয়েছে। তিনি প্রতিদিন গড়ে ১৮ থেকে ১৯'শ ডিম পান।এই ডিম উৎপাদনে  মুরগির খাদ্য, ওষুধ, বিদ্যুৎ বিল, শ্রমিক সহ ১৫হাজার টাকা খরচ হয়। তার প্রতিটি ডিম উৎপাদনে খরচ হয় সাড়ে ৭থেকে ৮টাকা। কিন্তু বাজারে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে সাড়ে ১২টাকা দরে। ব্যবসায়ী প্রতি ডিমে লাভ করছে ৫টাকা। নিয়মিত বাজার মনিটরিং করেও সুফল মিলছে না।

এ ব্যাপারে ভোক্তা শহীদ ইসলাম সুজন বলেন,আমরা সবক্ষেত্রেই প্রতারিত হচ্ছি।অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বাড়াচ্ছে।এ ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ চান।

লালমনিরহাট ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্স টীমের সদস্য সচিব এএসএম মাসুম উদ দৌলা জানান,আমরা ডিমের আড়ত ও খাবারগুলোতে অভিযান চালাচ্ছি। এবং সীমিত লাভে বিক্রয়ের পরামর্শ দিচ্ছি।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo