• সমগ্র বাংলা

আড়াইহাজারে পৃথক স্থানে বিএনপির দু\'গ্রুপের সংঘর্ষে আহত ১১

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন নামের একজনকে ঢাকার পুঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্রে জানা গেছে, কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদল রাধানগর বাজারে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের অতিথি ইউনিয়ন বিএনপির সভাপতি সালামতের লোকজন অনুষ্ঠানে যাওয়ার পথে থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে  উভয় পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে সাজ্জাদকে ঢাকায় এবং কামাল ও এরশাদকে সোনারগাঁ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ জানান, যুবদল অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আমি ইউনিয়ন সভাপতি হিসেবে দাওয়াত পেয়েছি। মোবারক ছাত্রদলের নেতা হওয়ায় দাওয়াত পাইনি। সে কারণে আমাদের লোকদের উপর হামলা করেছে।

ছাত্রদল নেতা মোবারক হোসেন বলেন, তুচ্ছ ঘটনা, মীমাংসা হয়ে গেছে।এগুলো নিয়ে আর বাড়াবাড়ি হবে না।

অপর দিকে শনিবার বিকালে একই উপজেলার সাতগ্রাম ইউনিনয়নের বান্টি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে উভয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বড় ধরনের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo