• সমগ্র বাংলা

চাটমোহরে গলায় ছুরি চালিয়ে বৃদ্ধ জেলেকে হত্যাচেষ্টা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পুর্ববিরোধের জেরে পাবনার চাটমোহরে গোপাল চন্দ্র হালদার (৬০) নামের এক বৃদ্ধ জেলেকে গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় গোপালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেল চারটার দিকে চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ এলাকায় অবস্থিত একটি সেলুনে এ ঘটনা ঘটে।

আহত গোপাল হালদার শাহী মসজিদ এলাকার মৃত মনি হালদারের ছেলে এবং পেশায় একজন জেলে। তার কোনো ছেলে নেই। মেয়েদের বিয়ে দিয়েছেন। বাড়িতে তিনি একাই বসবাস করেন। আর অভিযুক্ত নাপিত (সেলুন মালিক) জীবন দাস (৩২) উপজেলার বোঁথড় গ্রামের খগেন দাসের ছেলে।

ঠিক কি কারণে এই হত্যাচেষ্টার ঘটনা তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি কেউ। তবে কোনো কিছু নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গোপাল চন্দ্র হালদার জীবনের সেলুনে প্রবেশ করেন। এ সময় ভেতর থেকে দোকানের গ্লাস আটকানো ছিল। তিন-চার মিনিট পরে সেলুনের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি ও ধস্তাধস্তি শব্দ শোনা গেলে এলাকাবাসী এগিয়ে যায়। ভেতর থেকে গ্লাস আটকানো থাকার কারণে বাইরের লোক ভিতরে প্রবেশ করতে পারছিলেন না।

এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত জীবন দোকানের গ্লাস খুলে পালিয়ে যায়। পরে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গোপাল চন্দ্রকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ উদ্দিন খান জানান, 'আহত ব্যক্তির গলার বেশ অনেকটা অংশ গভীরভাবে কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা সেলাই দিতে পারছিনা ও রক্ত বন্ধ করতে পারছি না। তাই রাজশাহীতে রেফার্ড করা হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন।'

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, 'এখন পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের সদস্যদের খুঁজে বের করা সম্ভব হয়নি। কি কারণে ঘটনা ঘটেছে তাও জানা যাচ্ছে না। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে সেখান থেকে রক্তমাখা একটি চাকু জব্দ করা হয়েছে। অভিযুক্ত জীবনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের লোকজন আসার পর অভিযোগ দিলে মামলা হবে।'

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo