• লিড নিউজ
  • আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৬১ জন নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৬১ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও ২৩১ জন। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত গাজা উপত্যকার অন্তত ৪টি এলাকায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৬১ জন নিহত এবং আরও ২৩১ জন আহতের খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, অনেক মৃতদেহ এবং আহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে। পথ-ঘাট ধ্বংস হয়ে যাওয়া এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাব থাকার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

এ নিয়ে গত এক বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৪২ হাজার ১২৬ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ১১৭ জনে।  

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল সীমান্তে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাসযোদ্ধারা। সেই সঙ্গে ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে আসে তারা।

এই জিম্মিদের উদ্ধার এবং হামাসকে ধ্বংস করতে সেই দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মসজিদ-গির্জা এমনকি শরণার্থী শিবির ও হাসপাতালও রেহাই পাচ্ছে না ইসরায়েলের বর্বর হামলা থেকে।  এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক লোক মারা পড়ছেন। ফিলিস্তিনের স্বাস্থ্যসেবা একেবারে ভেঙে পড়েছে। খাদ্য ও পানির অভাবে দিশেহারা গাজার বাসিন্দারা।

ভয়াবহ এ হামলা থামাতে  হামাস-ইসরায়েলের মধ্যে সমঝোতার জন্য গত এক বছরে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী ৩ দেশ কাতার, মিসর. যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কারও কথাই শুনছেন না।

হামাসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত গাজায় অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন তিনি। 

মন্তব্য (০)





image

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্...

নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...

image

‎স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ কর...

image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

  • company_logo