• সমগ্র বাংলা

নীলফামারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বুধবার (৯ অক্টোবর) বিকালে সদর উপজেলার কচুকাটা ব্রীজ, দুপুরে ডোমারের জালালের‌ মোড় এলাকা, রাতে সৈয়দপুর ও সদরের পাচমাথা মোড় এলাকায় এসব দূর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন( ৬৫), দিনাজপুর বিরামপুর কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৪৫) সৈয়দপুর ধলাগাছ এলাকার বাবলু মিয়ার স্ত্রী রাহেনা বেগম( ৬০) ও আরেক জনকের এখনো নাম পরিচয় পাওয়া যায় নি। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকালে নিহত দেলোয়ার হোসেন সদরের কচুকাটা ব্রিজ পাড় হচ্ছিল। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।অপরদিকে দুপুরে ব্যাটারি চালিত ইজিবাইকে স্বামী সহ ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়ায় আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন রোজিনা বেগম। ডোমারের জালালের‌ মোড় নামক স্থানে পৌঁছালে ট্রাক অটো মুখোমুখি সংঘর্ষে তিনি ও তার স্বামী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রোজিনা বেগমকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।পরে তার স্বামী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাত ৯টার দিকে সৈয়দপুর শহরের দিনাজপুর রোডের বাবু সরকার মোড় এলাকা ও নীলফামারী সদরের পাঁচমাথা মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এম আর সাঈদ বলেন, বিকালে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে রাতে পাচমাথা মোড় এলাকায় একজনের মৃত্যু হয়েছে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। 

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  আরিফুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। দূর্ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যায়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo