• সমগ্র বাংলা

কুড়িগ্রামের পূজামন্ডের সার্বক্ষণিক নিরাপত্তায় বিজিবি\'র টহল জোরদার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের সীমান্তবর্তী দূর্গা পুজাপন্ডপসহ জেলার অনান্য পুজামন্ডপগুলোতে সার্বক্ষনিক বিজিবি টহলদলের নজরদারিতে থাকবে।সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গোৎসব উদযাপন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পালন করতে এমন আশ্বাস দেন কুড়িগ্রাম বিজিবি’র ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান। গতকাল ৮ অক্টোবর মঙ্গলবার রাতে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সীমান্তবর্তী এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনেকালে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের সীমান্তবর্তী পালপাড়া পূজামন্ডপ এবং নাগেশ্বরী উপজেলাধীন কেদার ইউনিয়নের সুবোলপাড়া পূজামন্ডপের সভাপতি, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি।

এসময় অধিনায়ক লেঃ কর্নেল মাসুদুর রহমান বলেন, আগামী ০৯-১৩ অক্টোবর পর্যন্ত পূজা চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে বিজিবি কর্তৃক যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পূজামন্ডপসমূহ সার্বক্ষণিক বিজিবি টহলদলের নজরদারীতে থাকবে। এসময় তিনি সাড়ম্বরপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে হিন্দু-মুসলিম নির্বিশেষে এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

এ বছর ৪৮৩ টি পুজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব পালন করবেন সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদাযের মানুষজন।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo