• সমগ্র বাংলা

উখিয়ায় একই এনজিওর নারী-পুরুষ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজার উখিয়া এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর দুই কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ ও উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পৃথকভাবে দুইটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র মেহেরাব হোসেন-(৩০) ও হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব-(২৭)। তারা দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর দুই কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) কক মো. আরিফ হোসেন।

তিনি জানান, উখিয়া পৃথকভাবে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর দুই কর্মী ছিলেন এবং সহকর্মী ছিলেন। পুলিশ এটি নিয়ে কাজ করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি জানা যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo