• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে কালীরবাজারে ভয়াবহ আগুন দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারের মসলা পট্টিতে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে এগারোটায় একটি প্লাস্টিকের দোকান থেকে প্রথমে আগুন লাগে।  মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি প্লাস্টিকের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুন দ্রুত আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। পরে ফায়ার সার্ভিস খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এসময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo