• সমগ্র বাংলা

টাঙ্গাইলে সহঃপুলিশ সুপার কার্যালয়ের সামনে কয়েকশত নারী পুরুষের প্রতিবাদ ও মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইলে সহকারী পুলিশ সুপার (সখীপুর) কার্যালয়ের সামনে কয়েকশত নারী পুরুষের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে। ৬ অক্টোবর রবিবার  টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ প্রতিবাদ কর্মসূচি করেন তারা। টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেয়া ২৯ সেপ্টেম্বরের লিখিত অভিযোগ পত্র থেকে জানা যায়, টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকার মৃত মোঃ ফজলুল হক (ফজল) এর ছেলে মেহেদী হাসান মিরাজ (৩০) গত ২৮ আগস্ট বাঐখোলার এলাকাবাসীকে সাথে নিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে।

ওই সময় নজরুল সিকদার, নূরুল ইসলাম, শরিফ সিকদার ও ফরিদ সহ তাদের সহযোগীরা প্রতিবাদ ও মানববন্ধনে অবস্থানরত গ্রামবাসীকে  মিথ্যা মামলা মোকদ্দমার ভয় ভীতি দেখায়। এ কারনে মানব বন্ধনে অংশগ্রহণকারী লোকজন  নিরাপত্তাহীনতায় রয়েছে। এ অবস্থায় প্রেক্ষিতে ওই এলাকার বাসিন্দা মেহেদী হাসান মিরাজ এলাকাবাসীর পক্ষে এই অভিযোগ করেন। এর প্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর মাধ্যমে ঘটনা অনুসন্ধানের জন্য হাজির করনের চিঠি দেয়া হয়। টাঙ্গাইলের সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুঃ শরিফুল ইসলাম এর কার্যালয়ে অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের জন্য বাদী মেহেদী হাসান মিরাজকে ৬ অক্টোবর সাক্ষী সহ হাজির হতে বলা হয়। এই চিঠি পাওয়ার পর অভিযোগকারী মিরাজ, বাঐখোলা এলাকার স্থানীয় ইউপি মেম্বার সহ কয়েকশত নারী পুরুষকে সাথে নিয়ে  

টাঙ্গাইলে সহকারী পুলিশ সুপার (সখীপুর) কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে। এ সময় সহকারী পুলিশ সুপার মুঃ শরিফুল ইসলাম অভিযোগকারী ও সাক্ষীদের বক্তব্য লিপিবদ্ধ করেন। সেই সাথে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সঠিক প্রতিবেদন দেওয়ার আশ্বাস প্রদান করেন। 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo