• লিড নিউজ
  • সমগ্র বাংলা

শ্রীপুরে রাস্তার পাশে পড়ে ছিলো অচেনা যুবকের মরদেহ

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত নামা এক যুবকের(২৫) মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামের গাজীপুর-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। তাৎক্ষণিক ভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মোমেন জানান, সকালে স্থানীয়রা ওই সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে । স্থানীয় লোকজন এসে সনাক্ত করতে চেষ্টা করছে। তবে কেউ ওই যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি। কখন কিভাবে ওই যুবককে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে ওই যুবকের পরিচয় সনাক্তের কাজ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ। 

 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo