• লিড নিউজ
  • সমগ্র বাংলা

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি, প্রতিবাদে অবরোধ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্যুরো রংপুরঃ  রংপুর রেলওয়ে স্টেশনের উন্নয়নে বৈষম্যমূলক আচারণের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।এসময় শিক্ষাথীরা রেল লাইনের উপর  ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন।এসময় শিক্ষাথীরা রেল পদ  অবরোধ করেন রাখেন।পরে যাত্রীদের ভোগান্তি ভেবে ছেড়ে দেওয়া হয়।

রোববার (৬ অক্টোবর) দুপুরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী মুসতাক তাহমিদ নিলয়, নায়িম হোসেন, শাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ হাসান খন্দকার, ইমতিয়াজ আহমেদ ইমতি, মুহাম্মদ রাজিমুজ্জামান হৃদয়সহ অন্যরা। 

মানববন্ধন-সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সারাদেশে রেলের উন্নয়ন হলেও রংপুরে বৈষম্য করা হয়েছে। বিভাগীয় জেলা হিসেবে যে মানের রেলস্টেশন থাকার কথা, সেটি নেই। যাত্রীদের জন্য পর্যাপ্ত ফ্যান নেই, লাইট নেই, ভাল মানের শৌচাগার নেই।রেলস্টেশনের চারদিকে খোলা থাকার কারণে সবার অবাধ প্রবেশ রয়েছে।এতে করে প্রায় সময় চুরি-ছিনতাইয়ের মত ঘটনা ঘটছে। বিগত সময়ে অনেক দায়িত্বশীল ব্যক্তিরা স্টেশনে এসে উন্নয়নের কথা বলেছে। অথচ প্লাটফর্ম উঁচুকরণ ছাড়া রংপুর রেলস্টেশনের কোন উন্নয়ন হয়নি। 

বক্তারা আরও বলেন, বিভাগীয় জেলা হওয়ায় এখানে রেলের যাত্রীর অনেক চাপ থাকে। অথচ ঢাকাগামী রেল মাত্র ২টি। সেই ট্রেনেরও টিকিট পাওয়া যায় না। অথচ সরকার রংপুরের রেলস্টেশন উন্নয়নসহ পর্যাপ্ত ট্রেন বরাদ্দ দিলে সরকার অনেক টাকা রাজস্ব পেত। যাত্রীরাও স্বস্তিতে ভ্রমণ করতে পারতো। এরপর শিক্ষার্থীরা জেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি দেয়।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo