• সমগ্র বাংলা

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে সাঁতরিতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র সোহান (২৪) এর মরদেহ দুদিন পর উদ্ধার হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন। এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারীর রমনা ঘাটে সাঁতরিতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিহত সোহান রংপুরের হারাগাছ এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অর্নাসের ছাত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সোহান তার আরও ৪-৫ জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারীর রমনা ঘাটে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সোহান সখের বসে ব্রহ্মপুত্র নদে সাঁতরিতে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরেরদিন শনিবার নদে তল্লাশি করে তার সন্ধান পাননি তারা।

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করে স্থানীয়রা। এর আগে আমাদের ডুবুরি দল নদে তল্লাশি করে তার সন্ধান পাননি।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo