প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। শনিবার দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়লা আলাদি গ্রামের মাওলা বক্সের ছেলে জাহিদ হাসান ও খানপুর ইউনিয়নের আবু তালেবের ছেলে মোরসালিন। এছাড়াও আহত ৫ জন হলেন, রুস্তম আলী , জাকারিয়া, সিহাব, রাসেল ও মিরাজুল।
স্থানীয়রা জানান, গ্রামে বাঙালি নদী থেকে বালু উত্তোলন করে স্তূপ করে রাখা হয়েছে। বিকেলে ওই দুই শিক্ষার্থী তার সহপাঠীদের বালুর স্তূপের উপরে ফুটবল খেলছিল। হঠাৎ করেই ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ঘরের উপর মনে হয় আগুন জ্বলছিল। পরে বাহিরে গিয়ে দেখি ঘটনাস্থলে দুইজন মৃত অবস্থায় পরে আছে। বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ প্রসঙ্গে শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ইসলাম জানান, আইনি প্রক্রিয়া মেনে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

মন্তব্য (০)