ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙন ও বন্যা দুর্গত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে থেতরাই ইউনিয়নের খারিজা লাটশালা, গোড়াইপিয়ারের চর, রামনিয়াসের চর, জুয়ান সতরা ও নদী ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, চিরা ও চিনি বিতরণ করা হয়।
এসময় সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, থেতরাই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আজিজার রহমান, ৩নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগম প্রমুখ।
উল্লেখ্য, তিস্তা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার থেতরাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন ও বিভিন্ন চরে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা পাড়ের মানুষজন।
নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

মন্তব্য (০)