• সমগ্র বাংলা

কালীগঞ্জে ১৬টি ক্লাবের আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ১৬টি প্রবীন, প্রতিবন্ধী ও মাদকাসক্তদের হিতৈষী ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। ’’মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’’ প্রতিপাদ্যে মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে উপজেলার তুমিলিয়া ও নাগরী ইউনিয়নে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস এসডিডিবি প্রকল্প কালীগঞ্জ শাখার আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানও ইউপি সদস্যবৃন্দ। এতে সমাজসেবক, উন্নয়নমিত্র, মিশনের পাল-পুরোহিতগন, প্রবীণ-নবীন সদস্য, গণমাধ্যকমী, প্রতিবন্ধী ও কারিতাস প্রতিনিধিসহ ১৬টি ক্লাবের শতাধীক সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সকলেই প্রবীণদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ আমরাও দিন দিন প্রবীণের পথে হাটছি আর আজকের প্রবীণ ব্যাক্তিরা এই সমাজের মূল ভিত্তি। কেন না আজ যারা প্রবীণ তারা নিজের হাতে এই সমাজকে গঠন করেছেন। তারা সুন্দরভাবে এই সমাজকে গঠন না করলে আজ আমরা এত সুন্দর সমাজ পেতাম না।

বর্তমান প্রজন্ম ভুলে যায় তাদের অস্তিত্ব, বেড়ে ওঠা, উন্নয়ন ও অগ্রগতির মূলে রয়েছে প্রবীণদের অবদান। প্রবীণদের সেবা করার সংস্কৃতি দিন দিন কমে যাচ্ছে। কাজ করতে না পারলেই পরিবার প্রবীণদের বোঝা হিসেবে মনে করা হচ্ছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo