• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে একদফা দাবিতে নার্সদের কর্মবির‌তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ একদফা দাবিতে কর্মবিরতি পালন করছে নার্সরা। 

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করে। 

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সাটু‌রিয়ার আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়।

এ সময় তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ চান। এবং ওই পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়ন চান।

কর্মবিরতি পালন করা নার্সরা জানায়, আজ ও আগামীকাল দুই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তবে কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবে। এ ছাড়া ইমারজেন্সি, ওটি কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

মন্তব্য (০)





image

মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

১

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ড...

image

পাবনায় ডিলারের বরাদ্দের সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, ...

২

‎পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইস...

image

সরিষাবাড়ীতে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১০...

image

জামালপুরে সহোদর ভাইয়ের বিরুদ্ধে ভেকু দিয়ে মাটি কেটে জমি দ...

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক...

image

দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প...

  • company_logo