• সমগ্র বাংলা

এক দফা দাবিতে দিনাজপুরে ৩ ঘন্টা ব্যাপি নার্স ধর্মঘট পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডারদের প্রত্যাহারে ১ দফা দাবিতে দিনাজপুরের সরকারি বেসরকারি স্বাস্হ্য সেবা কেন্দ্রে দুপুর ১২ টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপি কর্মবিরতি পালন করেছে নার্সরা। ক্যাডারদের স্হলে অভিজ্ঞ নার্সদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ধর্মঘটি নার্সরা।

নাসিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ডাকে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালসহ সরকারি বেসরকারি স্বাস্হ্য সেবা কেন্দ্রে টানা ৩ ঘন্টা ধর্মঘটের কর্মবিরতি পালন করেছে বিভিন্ন পর্য্যায়ের নার্সরা। তবে জরুরী বিভাগসহ কিছু কিছু ক্ষেত্র ধর্মঘটের আওতামুক্ত রেখেছিল তারা।

এক দফার দাবি আদায়ে ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে তারা।

আগামীকাল ২ অক্টোবর বুধবার দুপুর ২ টা পর্যন্ত টানা ৫ ঘন্টা ধর্মঘটের কর্মসূচি রয়েছে তাদের।  

দাবি মেনে নিতে আজ ১ লা এবং আগামীকাল ২ রা অক্টোবরের ধর্মঘটের কর্মসূচিতে যাবার আগে ৩ দিনের মধ্যে দাবি মেনে নিতে সময়সীমা বেধে দিয়ে গত ২৪ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করেছিলের পরিষদের কেন্দ্রীয় নেতারা।

অন্যদিকে নার্স ধর্মঘটের কারনে ভোগান্তিতে পোহাতে হয়েছে চিকিৎসকসহ চিকিৎসাধীন  রোগীসহ স্বজনদের।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo