• সমগ্র বাংলা

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী নাগরিক আটক

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আইয়ুব আলী (৪২) নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। সোমবার দুপুরে বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করে ওই ব্যক্তিকে থানায় সোর্পদ করে। পরে ফুলবাড়ী থানা পুলিশ আটক বাংলাদেশী নাগরিককে দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার হাবিবুর রহমান।

বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট ক্যাম্পের বিজিবির একটি টহলদল রবিবার রাতে খলিশাকোঠাল সীমান্তে অভিযান চালায়। এসময় সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪-এর সাব পিলার ২ এসের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আইয়ুব আলী নামের ওই বাংলাদেশীকে হাতেনাতে আটক করে বিজিবি । আটক বাংলাদেশী নাগরিক ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল গ্রামের মৃত: মেহের আলীর ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক বাংলাদেশীর বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছে । তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo