• সমগ্র বাংলা

নতুন পরিবর্তনের কেতন উড়িয়ে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বানঃ প্রধান বিচারপতি 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ একটি মহান আদর্শের উপরে ভিত্তি করে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র জনতা জুলাই আগস্ট মাসে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে, তার লক্ষ্য ছিল দেশের সকল স্তরে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা। এ কথা অনস্বীকার্য যে একটি ন্যায়ভিত্তিক শোষণ মুক্ত সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোন বিকল্প নেই। 

রবিবার ( ২৯ শে সেপ্টেম্বর)  দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ কে দেয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমাদের সংবিধান ও আইনের চোখে সমতা ন্যায়বিচার, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বার বার উচ্চারিত হয়েছে। 

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভপতি এ্যাড. আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে জেলা দায়রা জজের বিচারক জিয়া হায়দার, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আব্দুল জলিল, এ্যাড. মোদাররেস আলী ইছা, এ্যাড. সুবল চন্দ্র সাহা, এ্যাড,. জাহিদ বেপারি প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এর আগে সকালে প্রধান বিচারপতি বিচারপ্রার্থীদের জন্য আদালত চত্বরে স্থাপন করা বিশ্রামাগার "ন্যায়কুঞ্জ" উদ্বোধন করেন এবং আদালত চত্বরে বকুল ফুল গাছ রোপন করেন। পরে তিনি আদালতের বিভিন্ন এজলাস পরিদর্শন করেন। 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo