• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১২৬ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে টানা বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৬৩ জন। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোববার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাজধানী কাঠমান্ডুর নিম্নাঞ্চলগুলো। এছাড়া দেশজুড়ে বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এর আগে নেপালি পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি জানান, মৃতের সংখ্যা ১০১ জনে পৌঁছেছে। নিখোঁজদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কাঠমান্ডু উপত্যকায় ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৭০ সালের পর থেকে সর্বোচ্চ। এই প্রবল বৃষ্টিপাতের কারণে বাগমতী নদী ও এর উপনদীগুলোতে পানি উপচে পড়ছে। এর ফলে আশপাশের এলাকার বাড়িঘর এবং যানবাহন পানিতে তলিয়ে গেছে।

মৌসুমি বৃষ্টিপাতের কারণে নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা গত শুক্রবার থেকে জলমগ্ন। বিভিন্ন নদীতে আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে। মহাসড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিধসে কাঠমান্ডুকে বাকি দেশ থেকে সংযুক্তকারী বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এর ফলে শত শত মানুষ আটকে পড়েছেন।

উদ্ধারকাজে তিন হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। তাদের সহযোগিতায় হেলিকপ্টার এবং নৌকাও ব্যবহৃত হচ্ছে।

প্রবল বৃষ্টির কারণে শুক্রবার অভ্যন্তরীণ প্লেন চলাচল স্থগিত ছিল। তবে শনিবার আবহাওয়া উন্নতির ফলে ফ্লাইট ফের চালু হয়েছে। যদিও এর মধ্যে অন্তত ১৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মন্তব্য (০)





image

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্...

নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...

image

‎স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ কর...

image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

  • company_logo