• সমগ্র বাংলা

দুই মাথা, চার চোখ নিয়ে জন্ম নিলো গরুর বাছুর!

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধিঃ সদ্য জন্ম নেওয়া বাছুর‌টির মাথা দুটি, মুখও দুটি, আর চোখ চার‌টি। জন্মের পর দুই মুখ দি‌য়েই মা গাভির দুধ পান করেছে বাছুরটি। এমন আকৃতির বাছুর‌টি দেখ‌তে আশপাশের মানুষ ভিড় করছেন গরুর মালিকের বাড়িতে।

গতকাল শুক্রবার (২৭ সেপ্টম্বর) রাত সাড়ে ৮টায় গরুর বাছুর জন্ম গ্রহণ করে। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের আড্ডা গ্রামের পশ্চিম আড্ডা সরদার বাড়িতে এই ঘটনাটি ঘটে।  

গরুর মা‌লিক নান্টু মিয়া।  তিনি বলেন, অন্যান্য গরুর মত স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছে এই গরুর বাচ্চা। জন্মের পর এক গরুর দুই মাথা দেখে হঠাৎ ভয় পেয়ে চিন্তিত হয়ে পড়ি। পরবর্তীতে বিষয়টি স্বাভাবিক মনে করে চিন্তা মুক্ত হই। জন্মের ১৫ মিনিট মাথায় গরুর বাচুর টি মারা যায়। এক গরুর দুই মাথা দেখতে আশেপাশের মানুষ ভিড় জমায়।  ২ ঘণ্টার মধ্যে মৃত গরুর বাছুরকে বাড়ির পাশেই মাটি গর্ত করে মাটি চাপা দিয়ে ফেলি। 

স্থানীয় বাসিন্দারা বল‌ছেন, এটি বিরল ঘটনা। এ ধর‌নের ঘটনা আগে কখনো দেখেননি তাঁরা। আসল মাথা কোনটি, কোন মুখ দি‌য়ে ঘাস খা‌বে বাছুর‌টি এই নিয়ে চল‌ছে নানা জল্পনাকল্পনা।

এ বিষয়ে জান‌তে চাইলে  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু ব‌লেন, এটা একটা জন্মগত সমস্যা; যা কনজেনিটাল অ্যাবনরমালিস এবং টেরাটোজেনিক ইফেক্টের কারণে হয়ে থাকে।  বরুড়াতে আমার জানামতে এমন ঘটনা আগে ঘটে নাই।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo