• সমগ্র বাংলা

তালিকায় নাম থাকলেও জানেন না সুবিধাভোগি, ১৮ মাসের চাল না পাওয়ার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ১৮ মাসের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)'র বরাদ্দের চাল চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক নারী। ২০২৩ -২৪ অর্থ বছরের বরাদ্দের কার্ড নম্বর ৩৩৪। ওই নারীর নামে ইস্যু হওয়া কার্ডের কথা ১৮ মাস পর জেনেছেন তিনি।

লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) নঈম উদ্দিন। তিনি জানান, এতদিন কার্ডটি কার কাছে ছিলো সেটির খোঁজ খবর নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী ওই নারীর নাম সাবানা খাতুন৷ তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাটিথানা পুটিমারী এলাকার ফাইদুল ইসলামের স্ত্রী।

লিখিত অভিযোগ ও সাবানা খাতুনের সঙে কথা বলে জানা গেছে, কার্ডটি করার জন্য প্রথমত সংরক্ষিত মহিলা সদস্য আদুরী আক্তারের স্বামী বিজু মিয়াকে ৫ হাজার টাকা দিয়েছিলেন সাবানা। কিন্তু এরপর বিজু বলেছেন কার্ড হয়নি। পরে বিভিন্ন সময় টাকা ফেরত চাইলে তিনি বলেন যেভাবে হউক একটি কার্ড দেবে। পরে ১৮ মাস পরে জানতে পারেন সাবানার নামে ভিডব্লিউবি'র কার্ড ইস্যু হয়েছে। কিন্তু এই ১৮ মাসের চাল তার নামে কেউ টিপশই দিয়ে তুলে নিয়েছেন ততদিনে। সাবানা খাতুন কার্ড সম্পর্কে অবগত হওয়ার পর সম্প্রতি দুই মাসের চাল তুলতে পেয়েছেন। তবে তার দাবি, বিগত ১৮ মাসের চাল ফেরত দিতে হবে।

ভুক্তভোগী সাবানা জানান, বিজুর কাছে কার্ড সম্পর্কে জানতে চাইলে বলেন, সাবানা নামের দুইটা কার্ড পাশ হইছে। কিন্তু চেয়ারম্যানের সাথে ঝামেলা হওয়ায় কার্ড দুইটি আটকে রাখছে। পরে বিজু মিয়া আমাকে ১৮ মাস পর কার্ড ফেরত দিয়েছে। সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী বিজু মিয়াকে ফোন দিলে তিনি বলেন, আমি মিটিংয়ে আছি পরে কথা বলি।

থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, উনি (সাবানা) যে ১৮ মাস থেকে চাল পায়নি এ নিয়ে আমাকে তো কখনো অভিযোগ দেয় নি। আর উনি কীভাবে কার কাছে কার্ড পেল, সেটি জানা দরকার বলে প্রশ্ন রাখেন তিনি।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo