• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় সংঘর্ষে উপজেলা বিএনপির সম্পাদকসহ আহত ৩

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রাব্বানীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের ঈগল চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত রাব্বানীর ভাতিজা রাসেল আহমেদ বলেন, রহমত আলী ও তার ভগ্নিপতি সালামসহ তিনজন ঈগল চত্বরে গেলে ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিপু সুলতানের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে তার চাচা রাব্বানী গুরুতর আহত হয়েছেন।

অভিযোগের বিষয়ে টিপু সুলতান বলেন, স্থানীয় ব্যবসায়ী ও মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুল ইসলাম মনির স্যারের ট্রাক আটকে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন রাব্বানী ও তার লোকজন। এ নিয়ে মানববন্ধনও করেছেন রাব্বানীর প্রতিপক্ষের লোকজন। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে আজ বেলা ১২টার দিকে মনির কয়েকজন সমর্থককে মারধর
করেন রাব্বানীর ছোট জাহিদ ও তাদের লোকজন। এ নিয়ে দুপুরে রাব্বানী ও মনির লোকজনের মধ্যে পুনরায় সংঘর্ষ হয়। আমার সঙ্গে কারো সংঘর্ষ হয়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রহমত আলীসহ তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি। সংঘর্ষে ধারালো অস্ত্রের ব্যবহার করা হয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo