ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে স্যালো মেশিন মেরামত করতে গিয়ে নুরু মিয়া(২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে। নিহত নুরু মিয়া ওই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে হকের চর বাজারের উত্তরদিকে ব্রহ্মপুত্র নদের তীরে ডিজেল চালিত স্যালো মেশিন মেরামত করতে যান নুরু মিয়া। এসময় স্যালো মেশিনটি চালু করলে হঠাৎ বিস্ফোরিত হয়ে মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরু মিয়ার।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ড...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইস...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১০...
জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প...

মন্তব্য (০)