• সমগ্র বাংলা

কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে বৃদ্ধ রিকশা চালক নিখোঁজ 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা বরুড়া উপজেলা উত্তর খোশবাস ইউনিয়নের দেওয়ান নগর গ্রামের মৃত কাছিম আলীর ছেলে আব্দুর রহমান (৭০) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ বৃদ্ধ আব্দুর রহমান একজন রিকশা চালক। তার দুই ছেলে এক মেয়ে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালবেলা  নিজ বাড়ি দেওয়ান নগর গ্রাম থেকে ঢাকা মিরপুর একমাত্র মেয়ের বাসায় বেড়ানোর উদ্দেশ্য বের হন। বের হওয়ার পর গতকাল রাত ১০টায় বাড়ি থেকে ফোন করলে বলে, আমি এখন যাত্রা বাড়িতে আছি, গাড়ি পাচ্ছি না। তার কিছুক্ষণ পরে ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তারপর থেকে আজ মঙ্গলবার এখন পর্যন্ত মোবাইল বন্ধ পাওয়া যায়। মেয়ের বাসায় আর যাওয়া হয়নি। গত ১ দিন ধরে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করেও পাওয়া যায়নি । এ ঘটনায় নিখোঁজ বৃদ্ধের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। 

নিখোঁজ বৃদ্ধার নাতি রাব্বি হোসেন  জানান, নিখোঁজের সময় তার পরনে ছিল সার্ট ও লুঙ্গি। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা পাঁচ ফুটের বেশি। মাথার চুল নেই। এই অবস্থায় কোনো সহৃদবান ব্যক্তি তার সন্ধান পেলে  01875900249 অথবা 01827756448 এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo