• সমগ্র বাংলা

রাণীনগরে শিক্ষকদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: সারা দেশের মতো নওগাঁর রাণীনগরেও মাধ্যমিক শিক্ষকরা বিভিন্ন দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা বেসরকারি মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবারের আয়োজনে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্থ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠন করাসহ বিভিন্ন দাবীতে ঘন্টাকাল ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, শিক্ষক আবু সাইদ, মনোয়ার হোসেন তোতা, মোজাফ্ফর হোসেন, শরীফ উদ্দিন মাজাহার, আলমগীর আরিফ বাবু, হাসিবুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন শিক্ষার্থীদের বুকের তাজা রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে বৈষম্য বিহীন একটি শিক্ষা পরিবার চাই। যদি সরকার দ্রুত শিক্ষকদের দাবী মেনে না নেন তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি প্রদান করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষকরা। মানববন্ধন কর্মসূচিতে উপজেলার প্রতিটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকগন অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo