• সমগ্র বাংলা

উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রতন মিয়া(১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার(২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে।

নিহত রতন মিয়া কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মফিজুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি আবু বক্কর সিদ্দিক।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ৭ বছর পূর্বে রতন মিয়ার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই মায়ের সাথে দুর্গাপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নানা আব্দুর রহমানের বাড়িতে থাকতেন। ঘটনার দিন রোববার(২২ সেপ্টেম্বর) বিকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন রতন মিয়া। পরে তার সহপাঠিদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুকুরে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। নিহত রতন মিয়া মানসিক ভারসাম্যহীন ছিল। সে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করে আসছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

সোমবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo