• সমগ্র বাংলা

সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে সবর্দা প্রস্তুত জামায়াতে ইসলামী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে এবং সকলপ্রকার ষড়যন্ত্রের মোকাবেলা করতে জামায়াতে ইসলামীর কর্মীরা সর্বদা প্রস্তুত -আনোয়ারুল আলম চৌধুরী আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২৪ উদযাপনে সনাতনী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার মতবিনিময় সভায় এসব কথা বলেন।

আজ ২৩ সেপ্টেম্বর বিকাল ৪.৩০ মিনিটে সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজে হলে রুমে আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২৪ উদযাপনে সনাতনী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি রাজীব দাশ।

সাতকানিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈনের পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ আহবায়ক রাজিব কুমার ধর, যুগ্ম আহবায়ক সৈকত পালিত, সুজন দাশ নয়ন, সদস্য সচিব রাজিব নন্দী, সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর এম ওয়াজেদ আলী, সাতকানিয়া উত্তরের সেক্রেটারী সিরাজুল ইসলাম, পৌরসভা নায়েব আমীর শাহ আলম, সেক্রেটারী হামিদ উদ্দীন, সাতকানিয়া উপজেলার কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, বাজালিয়ার সহ সভাপতি ইসমাইল মুহাম্মদ রাশেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে সকল সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে সকল ধর্মীয় অনুসারীরা রয়েছে। জামায়াতেও সকলের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সকল মতের অংশগ্রহণে কাজ করার অভিমত ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে  সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা হবে  ইনশাআল্লাহ।

 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo