• সমগ্র বাংলা

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত। 

দিনটি পালনে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম।  

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সহ-সভাপতি খান এ হাবিব মোস্তফা, সুজানগর উপজেলা জামায়াতের আমির হেসাব উদ্দিন, সেক্রেটারি টুটুল বিশ্বাস, পাবনা সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রব, বেড়া উপজেলা জামায়াতের আমির আতাউর রহমান, পৌর জামায়াতের আমির ফারুক কি আজম, সুজানগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মমিন প্রমুখ।

বক্তারা বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। সংসদে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। সেখানে জালেমদের স্থান হতে পারে না। স্বৈরাচার সরকারের পতনের পর এখন সকল ধর্ম ও মতের মানুষ তাদের কথা স্বাধীনভাবে বলতে পারছে। এই গণতন্ত্রের ধারা, সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। এজন্য অন্তবর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo