• সমগ্র বাংলা

ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভূরুঙ্গামারীতে মেসার্স সাহা ফিলিং স্টেশনে আগুন লেগে সাড়ে ১৫ হাজার লিটার জ্বালানি তেল ও দুটি ট্যাংকলরি পুড়ে গেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আসর উদ্দিন বলেন, ট্যাংকলরি থেকে তেল আনলোড করতে একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়। ভোরে একটি ট্যাংক-লরি থেকে আরেকটি ট্যাংকলরিতে তেল ভরার জন্য বৈদ্যুতিক যন্ত্রটি চালু করার সময় শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। এ সময় প্রায় সাড়ে ১৫ হাজার লিটার পেট্রল ও দুটি ট্যাংকলরি পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত মোফাজ্জল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ফিলিং স্টেশনে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে নিরূপণ করবে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo