• লিড নিউজ
  • আন্তর্জাতিক

স্ত্রী মেগান মার্কেলের যুক্তরাজ্যে ফেরা অনিশ্চিত, যা বললেন হ্যারি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ প্রিন্স হ্যারি নিশ্চিত করেছেন যে, তিনি চলতি মাসের শেষ দিকে ওয়েলচাইল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে ফিরবেন। তবে তার স্ত্রী মেগান মার্কেলের ফেরা নিয়ে এখনও সন্দেহ রয়েছে।

প্রিন্স হ্যারি ৩০ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছাবেন বলে জানা গেছে। তবে তার সঙ্গে ডাচেস অফ সাসেক্স খ্যাত মেগানের সেখানে যাওয়া নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই।

নিজের যুক্তরাজ্য সফরের বিষয়টি নিশ্চিত করে প্রিন্স হ্যারি বলেছেন, জটিল সব চিকিৎসা সমস্যায় ভোগা শিশুদের অসাধারণ সাহস ও অর্জন উদযাপনের জন্য আমি আবারও এ বছরের ওয়েলচাইল্ড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করতে সম্মানিত বোধ করছি। এ অবিশ্বাস্য শিশুরা এবং তাদের সেবাদানকারী নার্স ও পেশাদার ব্যক্তিরা যারা নিরলসভাবে তাদের সহায়তা করেছেন, তারা আমাদের সবাইকে অনুপ্রাণিত করেন। এ ধরনের অসাধারণ ব্যক্তিদের সম্মানিত করতে পারাটা সত্যিই গর্বের বিষয়।

প্রিন্স হ্যারি এর আগে ২০২৩ সালে মেগানকে ছাড়াই এ অনুষ্ঠানে শেষবারে অংশ নিয়েছিলেন। এবারও সেখানে মেগানের যোগদানের সম্ভাবনা খুব কম।

এর আগে এক আইটিভি সাক্ষাৎকারে হ্যারি বলেছিলেন, তিনি মেগানকে আর কখনোই যুক্তরাজ্যে আনবেন না। কারণ ব্রিটিশ সরকারের সঙ্গে তার নিরাপত্তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলমান রয়েছে। 

তিনি বলেছিলেন, ‘আমার এবং আমার স্ত্রীর (মেগান) ওপর যথেষ্ট পরিমাণে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে তারা আমাকে অনেক দূর ঠেলে দিয়েছে। এটি এখনও বিপজ্জনক এবং যা প্রয়োজন তা হলো একজন ব্যক্তির দায়িত্বহীন কাজ এবং এ কারণেই আমি আমার স্ত্রীকে এ দেশে ফেরাতে চাই না।

উল্লেখ্য, ব্রিটিশ রাজপরিবার ছেড়ে ২০২০ সালের জুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে এসেছিলেন এ দম্পতি। এখানে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি অনুষ্ঠান, পডকাস্ট, রান্নার শো থেকে শুরু করে মেগানের লাইফস্টাইল ব্র্যান্ড, প্রিন্স হ্যারি পোলো শো ও স্পটিফাইয়ের সঙ্গে ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিলেন এ দম্পতি।

মন্তব্য (০)





image

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

১

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নি...

image

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

২

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লে...

image

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

৩

নিউজ ডেস্কঃ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামল...

image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

৪

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

  • company_logo