• সমগ্র বাংলা

সৈয়দপুরে নার্সদের বিক্ষোভ ও মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নুরসহ ডিজিএনএম ও বিএনএমসির সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে নার্সিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদের আহŸানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে আয়োজিত এই কর্মসূচীতে উক্ত হাসপাতালে কর্মরত নার্সসহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনের আগে তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করে। এরপর মানববন্ধনে উপস্থিত ছিলেন, ১০০ শয্যা হাসপাতালের নার্সিং সুপারভাইজার মমতাজ বেগম, সিনিয়র স্ট্যাফ নার্স মর্জিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার রেহানা বেগম, নার্স লায়লা আঞ্জুম আরা, ফাতেমাতুজ্জোহরা, জিন্নাতুন নেসাসহ ৩ শতাধিক নার্স ও মিডওয়াইফারী সদস্য। বক্তব্য রাখেন, নার্স হুমায়রা হিমু, শিক্ষার্থী ইসমাইল হোসেন, মোছাঃ হিমু আক্তার, অমিতাভ রায় প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে আজ নার্স ও মিডওয়াইফারী সদস্যরা একযোগে এই কর্মসূচী পালন করছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘোষিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে পতিত স্বৈরাচার হাসিনার মতই নার্সদের নিয়ে কটুক্তিকারী ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নুরকে টেনে হিচড়ে নামানো হবে। সেইসাথে তার দোসর অন্যান্য ডিজিএনএম ও বিএনএমসির সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করতে হবে। একই সাথে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।

মন্তব্য (০)





image

কালিয়াইশ ইউনিয়ন পরিষদে সেবায় ভোগান্তি; তদন্তের নির্দেশ ইউ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...

image

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...

image

৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...

image

সৈয়দপুর নিখোজ যুবকের লাশ দিনাজপুর সদরে উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যু...

image

দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...

  • company_logo