• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় আন্তঃনগর ট্রেনে সবজি পরিবহনে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  "জাগো কৃষক, বাধো জোট "  এ শ্লোগানকে সামনে নিয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে জেলার কৃষকদের সুধিবার জন্য আন্তঃনগর ট্রেনের সাথে লাগেজ ভ্যানে সবজি পরিবহনের কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল ১১ টায় কৃষিসেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প ও চুয়াডাঙ্গা কৃষক জোটের আয়োজনে  জেলার কৃষকদের সাথে নিয়ে  এ মানব অনুষ্ঠিত  হয়।

কৃষকদের দাবী  তাদের উৎপাদিত ফসল দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করনের জন্য আন্তঃনগর ট্রেনে লাগেজ ভ্যানে সবজি পরিবহনের ব্যবস্থা থাকলেও চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মোঃ মিজানুর রহমান তা বাস্তবায়ন করতে বাধা প্রদান করে আসছে।

 একারনে এখনও পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন না হওয়ায় কৃষকজোট রেলস্টেশনের প্লাটফর্মে এ মানববন্ধন করে। তারা জানান যদি এ দাবী বাস্তবায়ন না হয় তাহলে  পরবর্তীতে  আবারো কৃষক জনতা বড় ধরনের আন্দোলনের ঘোষনা দেওয়ার আহবান জানান।

 মানববন্ধন শেষে কৃষক জোটের সদস্যরা  পূনরায় দাবী বাস্তবায়নের দাবীতেচুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন। 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo