• সমগ্র বাংলা

বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে- কুড়িগ্রামে কেন্দ্রীয় সমন্বয়করা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ গণঅভ্যুথানের প্ররণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্ণীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কুড়িগ্রামে ছাত্র নাগরিকের সাথে বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে বৈষম্য ও দুর্ণীতিমুক্ত দেশ গড়তে কুড়িগ্রাম জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মতামত নেন কেন্দ্রীয় সমন্বয়করা।জেলায় জেলায় সফর উপলক্ষে সোমবার রাতে কুড়িগ্রামে আসেন আবু সাইদ লিয়ন, তারিকুল ইসলাম, রকিব মাসুদ, এস আই শাহিন, মুনতাহিনা মাহজামিন মোহনা,আব্দুল মুলঈম, মিশু আলী সুহাস, মো: জহির রায়হান, ফিজাদুর রহমান দিবস, সুমন বসনিয়া, সজিব ইসলাম, আব্দুর রফিকসহ ১২ জন কেন্দ্রীয় সমন্বয়কের একটি দল। সকালের দিকে তারা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন। পরে বিভন্ন রাজনৈতিক দল ও প্রশাসেন কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেন তারা। পরে বিকেলে কলেজ মাঠে ছাত্র-জনতার মুখে সরকারি বিভিন্ন দপ্তরে অনিয়ম, দুর্ণীতি ও আশা আকাংখার কথা শোনেন তারা।

কেন্দ্রীয় সমন্বয়ক মুনতাহিনা মাহজামিন মোহনা ও মিশু আলী সুহাস জানান, বৈষম্যবিরোধী চাত্র আন্দোলনের ৯টি প্রতিনিধি দল গোটা বাংলাদেশের জেলা ও বিভাগগুলোতে সফরে বের হয়েছে। এর উদ্দিশ্য হলো গত ৫ আগষ্টের গণ অভ্যৎানে দেশের প্রতিটিস্তরের মানুষ সব জায়গা থেকে অংশ গ্রহণ করেছে। পরবর্তীতে বন্যাসহ বিভিন্ন পরিস্থিতিতে এসব মানুষের কাছে পৌছানো সম্ভব হয়নি, তাদের কথা শোনা সম্ভব হয়নি। গণ অভ্যুথানে অংশ নেয়া ছাত্র-জনতার দাবি ও প্রত্যশা জানাই এই সফরের উদ্দিশ্য। স্বৈরাচার পতনের পর যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে তরুণ প্রজন্মের প্রতাশা ও দাবিগুলো কি সেগুলোর ভিত্তিতে নতুন বাংলাদেশের কার্যক্রম পরিচারনা করাই এই সফরের উদ্যেশে বলে জানান সমন্বয়করা।

মন্তব্য (০)





image

কালিয়াইশ ইউনিয়ন পরিষদে সেবায় ভোগান্তি; তদন্তের নির্দেশ ইউ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...

image

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...

image

৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...

image

সৈয়দপুর নিখোজ যুবকের লাশ দিনাজপুর সদরে উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যু...

image

দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...

  • company_logo