• সমগ্র বাংলা

গভীর রাতে নড়াইলে ট্রাকচাপায় প্রাণ গেল তিন যুবকের

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও গুরুতর। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে পৌরসভার আশ্রয়ন প্রকল্পের সামনে(গুচ্ছ গ্রাম) মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ,একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস ও একই গ্রামের জামালমোল্যার ছেলে রাসেল মোল্যা। আহত হয়েছেন একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেলের বৃদ্ধা দাদীর মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিল চারজন। কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া এলাকায় পৌঁছলে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন একজন।

স্থানীয়রা আহত কুইন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

রয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo