• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ফরিদপুরে বালু দস্যুদের হাত থেকে ‌বাঁচার জন্য মানববন্ধন 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নদী বন্দর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়ে শত শত মানুষ বাড়ি ঘর ও  জমি হারিয়েছে দাবি করে বালু  দস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে ‌মানববন্ধন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার ( ১১ ই সেপ্টেম্বর)  দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বালু উত্তোলনে বাধা দেয়ায়  সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং ডিগ্রিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সবুজ শেখ এর বিরুদ্ধে ‌ দায়ের করা মামলা প্রত্যাহার ও ভূমিদস্যু আনোয়ার হোসেন  আবু,  আজম ও আলমের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। 

এ সময় নদী ভাঙ্গনের শিকার ভুক্তভোগীরা ছাড়াও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ বাদশা , জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ‌ মোজাম্মেল হোসেন মিঠু , স্বেচ্ছাসেবক দলের  সাবেক যুগ্ম আহ্বায়ক  শেখ সুলতান মাসুদ ডিগ্রীরচর ইউনিয়নের  সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাকি বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন ‌, আওয়ামী লীগ সন্ত্রাসী মোহাম্মদ আনোয়ার হোসেন আবু , আলম,ও আজম দীর্ঘদিন যাবত ‌ ফরিদপুর শহর তলির ডিগ্রির চর ও নথচ্যানেল ইউনিয়নে বালু কেটে যাচ্ছে। 

তাদের বালিকাটার কারণে সেখানকার পরিবেশ বিপর্যয় হয়েছে ‌। অনেক বাড়িঘর পানি গর্ভে তলিয়ে গেছে ‌। সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে ।

বক্তারা অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায়  আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

এ বিষয়ে মো. আজম জানান, আমি বৈধভাবে বালুর ব্যবসা করি অবৈধ কোন ব্যবসার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo