• সমগ্র বাংলা

পাবনায় রাতের আঁধারে মন্দিরের ৩টি প্রতিমা ভাংচুরের অভিযোগ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পশ্চিমপাড়ায় শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরে রাতের আঁধারে তিনটি প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।সোমবার দিবাগত রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে। 

খবর পেয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সাধারন সম্পাদক কুটিশ্বর দেব জানান, সোমবার রাতে তালাবদ্ধ মন্দিরের তালা না ভাঙ্গতে পেরে বাহির থেকে জানালার গ্রীল দিয়ে শাবল বা লোহার রড জাতীয় কিছুর আঘাতে মহাদেব সহ তিনটি প্রতিমা ভাঙচুর করে। 

সকালে পূজারিরা মন্দিরের প্রতিমা ভাঙচুর দেখে বিষয়টি তাকে অবহিত করে। 

কুটিশ্বর দেব আরো জানান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে প্রয়োজনে দূর্গাপুজা বন্ধ করে দেওয়া হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নাশকতাকারীকে কোন ছাড় দেওয়া হবে না।

চাটমোহর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্ত্তী এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo